শিশুরা মোবাইল দেখলে কি কি ক্ষতি হয়
শিশুদের মোবাইল থেকে দূরে রাখার জন্য শিশুদের ছোট বেলা থেকেই মোবাইল হাতে দেওয়া
আমাদের উচিত নয়। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল বাবা-মা ছোট বাচ্চাদের হাতে
মোবাইল হাতে তুলে দেয়।
শিশুরা যদি খাবার না খাই তাহলে বাবা-মা শিশুদের মোবাইলে ভিডিও দেখিয়ে খাবার
খাওয়ান হয়, এতে শিশুরা মোবাইল ফোনে আস্কত হয়ে যায়। শিশুরা যখন আস্তে আস্তে বড় তখন
তাদের মানসিক ও শারীরিক ভাবে দুর্বল হয়ে পরে।
পেজসূচি পত্রঃশিশুরা মোবাইল দেখলে কি কি ক্ষতি হয়
- শিশুরা মোবাইল দেখলে কি কি ক্ষতি
- চোখের সমস্যা হয়
- ঘুমের বিঘ্ন
- মনোযোগ কমে যায়
- মানসিক প্রভাব
- আচারণগত প্রভাব
- স্বাস্থ্য প্রভাব
- খেলাধুলায় পারদর্শী হয় না
- সঠিক কাজে মোবাইল ব্যবহার করা
শিশুরা মোবাইল দেখলে কি কি ক্ষতি
শিশুরা অতিরিক্ত মোবাইল দেখলে তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে
থাকে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। শিশুদের অতিরিক্ত
মোবাইলের ওপর আসক্ত হওয়ার প্রধান কারণ হলো তাদের বাবা-মা। ছোট থাকতে যখন
শিশুরা খাবার খায় না বা অতিরিক্ত কান্নাকাটি বাজেট করে তখন মা-বাবা তাদের
মোবাইলের গেম ভিডিও বা কার্টুন ভিডিও দেখিয়ে কান্না থামানোর চেষ্টা করে। খাবার
খাওয়ার সময় যদি শিশুরা খাবার না খেতে চায় তাহলে বাবা-মা তাদের কার্টুন ভিডিও
দেখে খাবার খাইয়ে থাকে। এতে বাচ্চারা মোবাইলের উপর আসক্ত হয়ে পরে।
শিশুরা অতিরিক্ত মোবাইলে আসক্ত হওয়ার কারণে বাহিরে বের হতে চায় না । সহজে
বাহিরে মানুষের সঙ্গে মিশতে পারে না । খেলাধুলায় পারদর্শী হয় না এতে তাদের
শারীরিক ও মানসিক বিকাশে বিঘ্ন ঘটে। বাচ্চারা যদি অতিরিক্ত কার্টুন
দেখে তাহলে তাদের ব্রেইন থেকে ডোপামিন হরমোন রিলিজ হয় যে কাজগুলোর জন্য
ডোপামিন হরমোন রিলিজ হয় বাচ্চারা সেই কাজগুলোই বেশি বেশি করতে চাই।
চোখের সমস্যা হয়
বাচ্চারা যখন অতিরিক্ত মোবাইল দেখে তখন তাদের চোখের সমস্যা হয়ে থাকে। শিশুরা
বেশি বেশি মোবাইল দেখার ফলে খুব অল্প সময়ের মধ্যে তারা চোখে কম দেখতে শুরু
করে। বাংলাদেশে প্রায় ৫.৬৩% শিশুর চোখের সমস্যা আছে । আগের তুলনায়
বর্তমান সময়ে শিশুদের চোখের সমস্যা বেড়ে গেছে, যার কারণ বর্তমান সময়ে তাদের
মা-বাবা।বাচ্চাদের চোখ বড় মানুষের চোখের তুলনায় অনেক সেনসিটিভ হয়ে থাকে যার
কারণে সব ধরনের কালার তাদের চোখ সহ্য করতে পারে না। এতে আস্তে আস্তে তাদের
চোখের জ্যোতি কমে যায় এতে মাথা ব্যথা শুরু হয়।
শিশু দীর্ঘসময় মোবাইল দেখলে তার চোখ লাল হয়ে যায় চোখ জ্বালাপোড়া শুরু করে
দেয়। শিশুরা যেন অতিরিক্ত মোবাইল ফোন না দেখে এবং তাদের ঘুমের যেন বিঘ্ন না
ঘটে। অতিরিক্ত মোবাইল দেখার ফলে তাদের যদি ঘুমের বিঘ্ন হয় তাহলে সহজেই
মাথাব্যথা শুরু হয়ে যাবে। আমাদের সঠিকভাবে দেখতে হবে যে শিশুরা যেন দিনে
এক দুই ঘণ্টার বেশি মোবাইল দেখতে না পারে। অতিরিক্ত যেন মোবাইল ব্যবহার না
করে যার ফলে তাদের সমস্যা হয়।
আরো পড়ুনঃ
ঘুমের বিঘ্ন
শিশুরা যদি অতিরিক্ত মোবাইল দেখে তাহলে তাদের ঘুমের বিঘ্ন হতে পারে। কারণ
শিশুরা যখন অতিরিক্ত উত্তেজনা পূর্ণ গেম মোবাইলে খেলবে ভিডিও দেখবে তখন
তারা ঘুমের মধ্যেও উত্তেজিত হয়ে থাকবে এবং ঘুম সম্পূর্ণ হবে না এতে তাদের
মানসিক ও শারীরিক উভয়ের ক্ষতি হবে। ফোনের নীল আলো শিশুদের ঘুমের বিঘ্ন
করে। মিনা টলে হরমোনের প্রবাহিত করে এতে শিশুরা ঠিকভাবে ঘুমাতে পারে
না।
ঘুমের অভাবে শিশুরা শারীরিকভাবে মানসিকভাবে ও স্বাস্থ্যগতভাবে অনেক দুর্বল হয়ে
পরে। ঘুমের অভাবে শিশুদের খাওয়ার রুচি কমে যায়। এই খাওয়ার রুচি কমে
যাওয়ার কারণে শিশুরা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। অল্প সময়ে তারা ক্লান্ত
হয়ে যায়, বাহিরে বের হতে চায় না। যখন এই বাচ্চারা খাবার খায় না বড় হওয়ার
পর তখন বাবা-মা তাদের ওপর প্রচুর পরিমাণ চাপ দেয় বকাঝকা করে থাকে এতে
তারা মানসিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে।
মনোযোগ কমে যায়
অতিরিক্ত মোবাইল দেখার ফলে শিশুরা যখন অন্য কিছুতে মন দিতে চায় তারা সহজে মন
দিতে পারে না। কারণ ছোট থেকে তারা সব সময় মোবাইল দেখে এসেছে ,এখন বড় হওয়ার
পর তারা সহজে পড়াশোনা বা খেলাধুলায় মন বসাতে পারেনা।তাদের সব সময় মনে হয় যে
পড়াশোনা বা খেলাধুলার চাইতে মোবাইল দেখা বেশি ভালো। শিশুরা তখন মনে করে গেমস
খেলা ভিডিও দেখা এতেই বেশি মজা আছে বাহিরে ফুটবল খেলা বা বাচ্চাদের সাথে মিশে
খেলাধুলা করতে তারা পছন্দ করে না।
শিশুরা যখন বড় হয় পড়াশোনার চাপ বেড়ে যায় । তখন শিশুদের পড়াশোনা দেখে
খুব ভয় লাগে। এতে তাদের মানসিক অবস্থা খুব খারাপ হয় কারণ তারা পড়াশোনায়
মন দিতে পারে না তাদের ছোট থেকেই মোবাইল দেখে অভ্যাস যায় এবং শিশুরা
পড়াশোনায় মন দিতে পারেনা খুব সহজে পড়াশোনাকে খুব কঠিন মনে করে
নেই। এতে তারা ক্লাসে ভালো পারফরম্যান্স দিতে পারেনা। যার ফলে মা-বাবা
তাদের উপর পড়াশোনা নিয়ে অনেক চাপ দিয়ে থাকেন।
মানসিক প্রভাব
শিশুরা অতিরিক্ত মোবাইল দেখলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্বাভাবিক
বাচ্চাদের মত তারা বেড়ে উঠতে পারে না। শিশুরা অতিরিক্ত মোবাইল দেখলে
স্বাভাবিক বাচ্চার চেয়ে দুর্বল হয়ে পড়ে। শিশুরা অতিরিক্ত মোবাইল
দেখলে অল্পতেই তাদের মাথা ব্যথা আরম্ভ হয়। শিশুরা যদি মাত্রাধিক মোবাইল
দেখে তাহলে তাদের কাছ থেকে যদি মোবাইল নিয়ে নেওয়া হয় তাহলে তারা খুব রেগে
যায়। এই রাগ তাদের বয়সের সাথে খুব অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। ছোট ছোট বিষয়
নিয়ে তারা খুব অভিমান করে এবং কেউ যদি তাদের সাথে কোন বিষয় নিয়ে মজা
করে তারা সেই বিষয়টি নিয়ে খুব রেগে যায়।
শিশু যখন অতিরিক্ত মোবাইল বা গেমে ব্যস্ত থাকে তখন তাদের সামাজিক দক্ষতা কমে
যায়। অতিরিক্ত মোবাইল দেখার ফলে শিশুরা বন্ধুদের সাথে বাইরে খেলতে
পারেনা সহজেই তাদের সময় দিতে পারে না বুঝতে পারে না অনেক ধরনের সমস্যার
সম্মুখীন হয়ে থাকে। অনেক ধরনের গেম আছে যেগুলো খেলে তারা অনেক হিংস্র ও
রাগান্বিত হয়ে যেতে পারে কারণ এগুলো এই ধরনের গেম বাচ্চাদের মানসিক ভাবে
অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে। এতে তারা অনেক একা হয়ে পড়ে।
আচারণগত প্রভাব
অতিরিক্ত মোবাইল দেখার ফলে শিশুদের আচরণগত অনেক পরিবর্তন তৈরি হয়। মোবাইল
দেখার ফলে শিশুরা সহজেই অন্য কোন শিশুর সঙ্গে সহজেই মিশতে পারে না। বড় কারোর
সঙ্গে ভালো করে কথা বলতে পারেনা। কেউ যদি তাদের সাথে কথা বলতে আসে বা কোন কিছু
জিজ্ঞাসা করতে আসে তাহলে তারা সহজে বলতে পারে। কারণ তাদের ব্রেন সবসময় তাদের
সঙ্গে কনভারসেশন তৈরি করতে পারে না। কিছু কিছু গেম ও ভিডিও রয়েছে যেগুলো
দেখার মাধ্যমে শিশুদের ব্রেনে খুব খারাপ প্রভাব ফেলে এতে সব মানুষকে তারা অনেক
খারাপ ভাবে।
অতিরিক্ত মোবাইল দেখার ফলের শিশুরা সহজেই রেগে যেতে পারে। কেউ কিছু বললে তারা
সহজেই তা মানতে পারে না খুব তাড়াতাড়ি খুব রেগে যায়। যা তাদের
বয়সের তুলনায় খুব অস্বাভাবিক একটি বিষয়। কারণ এই বয়সে শিশুরা
সহজেই মানুষের সঙ্গে মিশবে ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করবে বাইরে বের হবে।
তা না করে তারা মোবাইল নিয়ে বসে থাকে কারো সঙ্গে মিশে না খুব একটা কথা
বলে না একা থাকতে পছন্দ করে।
শিশুরা যদি মোবাইল দেখে থাকে তাহলে বাবা মার উচিত তাদের বাচ্চারা কি রকম
ভিডিও দেখছি তা দেখে রাখা । খারাপ ভিডিও যেন না দেখে সেই দিকে খেয়াল রাখা কারণ
বাচ্চারা যদি কোন খারাপ ভিডিও বা খারাপ গেম খেলে থাকে তাহলে ব্রেন ওই
জিনিসগুলো খুব ভয়ানক ভাবে নিয়ে থাকে যেন তাদের ওই জিনিসগুলো বারবার মনে হয়
এবং অল্পতেই ভয় পায় বা রেগে যায়।
আরো পড়ুনঃ
স্বাস্থ্য প্রভাব
দীর্ঘ সময় মোবাইল দেখার ফলে শিশুদের শারীরিক সক্ষমতা কমিয়ে জায়। এতে তারা
খেলাধুলায় খুব একটা পারদর্শী হয়ে থাকে না। কারণ মোবাইল দেখার ফলে তাদের
খাওয়ার ওপর খুব একটা টান থাকে না। বয়সের তুলনায় এরা খুব দুর্বল হয়ে পড়ে
। গ্রোথের সমস্যা হয় ছোট থেকে এদের মোবাইল দিয়ে খাবার খাওয়ানোর অভ্যাস
বাবা-মা তৈরি করে দেয়। এই অভ্যাসটি যদি তাদের তৈরি না হতো তাহলে তারা
স্বাভাবিক জীবন যাপন করতে পারতো। সব সময় মোবাইল দেখার ফলে শিশুদের
শারীরিক সক্ষমতা হারিয়ে যায় যার ফলে তাদের কাঁধ মাথাব্যথা হাত ব্যথা হয়ে
থাকে। শিশুরা মোবাইল দেখার ফলে এদের খেলাধুলা কমে যায়।
যে বয়সের শিশুরা খেলাধুলা করবে সে বয়সে অনেক শেষই রয়েছে মোবাইল দেখার ফলে
ঠিকভাবে হাঁটতেও পারেনা, কথা বলতে পারে না, এর ফলে বাবা-মা অনেক টেনশনে পড়ে
যায় কারণ তাদের বয়স বৃদ্ধি হয়ে যায় কিন্তু স্বাভাবিকভাবে বড় হতে পারে না
অতিরিক্ত মোবাইল দেখার শিশুদের স্বাস্থ্যের প্রতি খুবই ক্ষতিকারক। এতে
শিশুদের চোখের সমস্যা ও খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে।
খেলাধুলায় পারদর্শী হয় না
ছোট থেকে শিশুরা অতিরিক্ত মোবাইল দেখার কারণে তারা খেলাধুলা এই মোবাইল ফোন
দিয়ে যেমন শিশুদের ক্ষতি হয় তেমনি বড় মাসে খুব একটা বোঝেনা। কারণ তারা ছোট
থেকে কখনো কোন কিছুর নিয়ে খেলেনি। অতিরিক্ত জেদ বা কান্নাকাটি করলে বাবা-মা
তাদের হাতে ফোন ধরিয়ে দিয়েছে যেন তারা কান্নাকাটি না করে। যার ফলে তারা কারো
সাথে মিশতে পারে না, খেলাধুলাও করতে পারেনা, এর কারণে তারা একাডেমী একটিভিটি
থেকে অনেক দূরে চলে যায়।
এই বাচ্চারা ফুটবল নিয়ে খেলতে পারে না, ক্রিকেট খেলতে পারেনা এবং অন্যান্য
বাচ্চাদের সঙ্গে মিশে অন্য কোন খেলা বা একসাথে বসে ড্রয়িং করা এরকম কোন কাজ
করতে পারে না। কারণ তাদের মনে হয় একা থাকলে তারা খুব ভালো
থাকবে। বাচ্চাদের ক্ষতি করার পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তাদের
বাবা-মার। শিশুরা মোবাইল এ খেম খেলার কারনে তারা অন্য বাচ্চাদের সাথে তারা
খেলতে বা মিস্তে পারেনা।
সঠিক কাজে মোবাইল ব্যবহার করা
এই মোবাইল ফোন দিয়ে শিশুদের যেমন ক্ষতি হয়ে থাকে। তেমনি এই মোবাইল দিয়ে
শিক্ষামূলক অ্যাপস দিয়ে কাজ করা যায়। দিনের সেই সীমিত সময় মোবাইল
ব্যবহার করুন যাতে মোবাইলে আপনার আসক্ত তৈরি না হয় । মোবাইলে দিয়ে যেন
কোন ক্ষতি নিশ্চিত না হ্য। মোবাইল ভালো কিছু কাজে ব্যবহার করতে পারি।
ভিডিও থেকে শিক্ষা নিতে পারব ওইগুলো ভিডিও দেখতে হবে আজেবাজে ভিডিও দেখা বাদ
দিতে হবে। বিশ্রাম ও খেলা জন্য পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। মোবাইলের নীল
আলো কমাতে ফিল্টার ব্যবহার করুন। শিশুদের জন্য খেলার আলাদা সময়
নির্বাচন করুন। তাদের কাছে থেকে মোবাইল যথা সম্ভব দূরে রাখুন যেন তারা
মোবাইল কাছে না পায় এবং খেলার জিনিস তাদের হাতে হাতের কাছে পাই এবং খেলতে পারে
তাদের শারীরিক মানসিকভাবে বিকাশ ঘটবে।

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url